• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শান্তির পায়রা কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন পতেঙ্গায় বৈশাখী উৎসব -১৪৩৩ পতেঙ্গায়‌ প্রথম বারের মত দু’দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব কাল শুরু কাপড় শুকানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইয়ের ওপর হামলা এলপিজির অতিরিক্ত দাম আদায় মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা পটিয়ায় মাধ্যমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাঃ বিদ্যালয়ের চ্যাম্পিয়ান বন্দর-ইপিজেড পতেঙ্গাস্থ ডি.এইচ.এম.এস.হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির উদ্যোগে হ্যানিম্যান ২৭১ তম ডে উদযাপন চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় – আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাইস্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

এলপিজির অতিরিক্ত দাম আদায় মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

 

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী প্রতিনিধিঃ-

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিলারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

 

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার রামদাস মুন্সি হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। অভিযানে “মেসার্স আল্লাহ মালিক ট্রেডিং” নামক ডিপোতে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়া যায়।
জানা যায়, গত ২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে। নির্ধারিত ওই মূল্যে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম মূসকসহ ১,৭২৮ টাকা নির্ধারণ করা হলেও সংশ্লিষ্ট ডিলার তা অমান্য করে বেশি দামে গ্যাস বিক্রি করছিলেন।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ডিপোর স্বত্বাধিকারী মোঃ আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd