পটিয়া প্রতিনিধি, চট্টগ্রামঃ-
চট্টগ্রামের পটিয়ায় পৌরসভা পর্যায়ে মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ (বালক- বালিকা) টুর্নামেন্টের ফাইনাল খেলা ১১ এপ্রিল শনিবার বিকালে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে।
উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে
দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ জবরুত খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মুহাম্মদ দিদারুল আলম এর হাতে চ্যাম্পিয়ান গোল্ডকাপ তুলে দেন। এসময় দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদ সহ পৌরসভা পর্যায়ে সকল প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফুটবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সমাজ সেবক মুহাম্মদ দিদারুল আলম।