শিক্ষা বার্তা, চট্টগ্রামঃ-

ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ারের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটি অভিভাবক সদস্য সিরাজুল হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
৫ আগষ্ট, বুধবার সকাল থেকে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে জুলাই স্মৃতি স্মরণ করা হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক আজিজুল হক, সিনিয়র শিক্ষক ইলিয়াস আলী, সিনিয়র শিক্ষিকা হুমায়রা বেগম, নাজমুন নাহার ,মেহেনাজ জামান, রাবেয়া বেগম,সুলতানা বেগম মোস্তফা কামাল, মোঃ সেলিম হোসেন,আব্দুল মান্নান,শিক্ষক মোহাম্মদ লোকমান হোসেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শিবির ঘোষাল সরকার।

রচনা লিখন ও চিত্রাঙ্কনে “ক” ও”খ” বিভাগে প্রথম, দ্বিতীয়,ও তৃতীয় স্থান অধিকারী দের পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে আরো সহযোগিতায় ছিলেন শাহীন আক্তার, দিলারা হাসেম,ফাতেমা ইয়াসমিন, আকলিমা পারভীন, হামিদুর রহমান, সোহেল চৌধুরী প্রমুখ।