নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ-

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর রাতে অভিযান চালিয়ে খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় হতে গ্রেপ্তার করা হয় দুই জনকে।

গ্রেপ্তার কৃত দুই’জন হলেন, দক্ষিণ নিরালা ১০ নং রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো: সবুজ (৪১)। পেশায় তারা উভয় দর্জি পেশায় নিয়োজিত আছেন।
আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরী করেন।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এস আই বিশ্বজিত কুমার বসু জানান, এজারহার নামীয় ৪ জন আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল রাতে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অজ্ঞাতনামা আসামির তালিকায় রয়েছে। ঘটনার পরপরই প্রেসক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে তাদের উপস্থিতি লক্ষনীয় ছিল। তারা রজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। পেশায় খুলনার আক্তার চেম্বারের একটি প্রতিষ্ঠানে দর্জির কাজ করে।

ঘটনার পর থেকে অন্যান্য আসামির সাথে এরা দু’জন পলাতক ছিল। সোর্স নিয়োগ করে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো তথ্য দেয়নি। তাদের কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, গত রোববার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপাতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। তখন টেলিভিশনের খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তাকে হুমকি ধামকি দেওয়া হয়।

এঘটনায় খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দত্ত বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।