নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ-

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হঠাৎ তীব্র বৃষ্টির প্রকোপে জলাবদ্ধতা দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ দেখা গেলেও সকাল আনুমানিক ১০ ঘটিকা থেকে হালকা বৃষ্টি শুরু হয়। দুপুর ১২ টা থেকে মুশলধারা বৃষ্টি শুরু হয়। ২- ৩ ঘন্টার ব্যবধানে দেখা দেয় শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। শহরের প্রবর্তক মোড়, মুরাদপুর, ২ নং গেইট, খুলশি, হালিশহর, আগ্রাবাদ এবং ইপিজেড এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে নগরীর কিছু এলাকায় কোমর পর্যন্ত পানির নিচে তলিয়ে যায়।

এতে করে সাধারণ কর্মমুখী মানুষের জন্য চলাচলে ব্যহত হয়। বিভিন্ন ভবনের নিচতলা পানির নিচে তলিয়ে যায়। এতে করে মানুষ গৃহ ও অফিস বন্দী হয়ে পরে।

চট্টগ্রামের জলাবদ্ধতার পরিস্থিতি দেখার জন্য প্রবর্তক মোড়, আগ্রাবাদ ও ৩৯ নং ওয়ার্ড সহ অন্যান্য এলাকা সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন পরিদর্শন করেন।

৩৯ নং ওয়ার্ড পরিদর্শন কালে তিনি বলেন, এই এলাকা ফ্লাই ওভারের কাজের জন্য এখনো মানুষ জলাবদ্ধতার কবলে পরে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো এত বলার পরও তারা কাজ গুলো ধীরগতিতে চালিয়ে যাচ্ছে। এই ফ্লাই ওভারের কাজ দ্রুত সম্পন্ন হলে আমরা রাস্তা ও ড্রেনের কাজ দ্রুত সম্পন্ন করবো ইনশাআল্লাহ। এতে জলাবদ্ধতা নিরসন হবে।

পরিদর্শন কালে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, সিটি কর্পোরেশন এলাকায় অনেক গুলো খাল ও ড্রেনের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে জলাবদ্ধতা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে আমরা কাজ গুলো সম্পন্ন করবো।