• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার আজ থেকে শুরু হচ্ছে মেয়র একাডেমী কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক দখলে নেওয়ার পায়তারা, মব স্টাইলে মনোনয়ন পত্র ছিনতাই খুলনায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন- সুর ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা সুরখালিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান শুরু তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা: বিএমএসএফ  চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ৮ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা সচেতনতা/বিশ্রাম ও তরল খাবার প্রতিকারের উপায় চট্টগ্রামের যানজট নিরসন সহ নাগরিক ফোরামের উদ্যোগে অতিরিক্ত পুলিশ কমিশনারকে ২৫ দফা স্মারকলিপি প্রদান অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির শীর্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা  সিডিএফএ-মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন:৫-০ গোলে শোভনীয়ার সুচনা

আজ থেকে শুরু হচ্ছে মেয়র একাডেমী কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব

প্রতিনিধির নাম / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ক্রিড়া প্রতিবেদক, চট্টগ্রামঃ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড রবিন লিগের খেলা আজ ৬ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। দুপুর ২.১৫টায় প্রথম খেলায় অংশ নেবে আকুবদন্ডী ফুটবল একাডেমি এবং ডায়নামিক ফুটবল একাডেমি।

বিকাল ৩.৪৫টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি এবং সন্দ্বীপ ফুটবল একাডেমি। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের খেলা শেষে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে দ্বিতীয় পর্ব – রাউন্ড রবিন লিগ শুরু করছে। আগামী ৮ ও ১০ অক্টোবর প্রতিদিন দুপুর ও বিকালে ২য় রাউন্ডের ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

রাউন্ড রবিন লিগের ছয় দল হল : আকুবদন্ডী ফুটবল একাডেমি, স্বাধীন বাংলা ফুটবল একাডেমি, ডায়নামিক ফুটবল একাডেমি, বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, সন্দ্বীপ ফুটবল একাডেমি ও ডি গ্রুপ চ্যাম্পিয়ন। লটারীর মাধ্যমে ৬টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে আছে ৩টি করে দল। গ্রুপ ‘জি’তে আছে আকুবদন্ডী ফুটবল একাডেমি, স্বাধীন বাংলা ফুটবল একাডেমি, ডায়নামিক ফুটবল একাডেমি। গ্রুপ ‘এইচ’ এ আছে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, সন্দ্বীপ ফুটবল একাডেমি ও ডি গ্রুপ চ্যাম্পিয়ন দল। এই দুটি গ্রুপ হতে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ দল নিয়ে ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের বিজয়ী দুটি দল ফাইনাল খেলায় অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd