• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ

প্রতিনিধির নাম / ৫০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

৭১৬

ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নজরকাড়া কীর্তি গড়েছেন রিশভ পন্থ। সফরকারী কিপার-ব্যাটসম্যান হিসেবে ইতিহাসে প্রথমবার টেস্টে ইংল্যান্ডের মাটিতে এক হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি।

 

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ব্রাইডন কার্সকে ছক্কা মেরে মাইলফলকটি ছুঁয়ে ফেলেন পন্থ। ইংল্যান্ড সফরে ২৪ ইনিংসে তার রান এখন ১,০১৮, গড় ৪৪.২৬। রয়েছে চারটি করে ফিফটি ও সেঞ্চুরি। সফরকারী কিপার-ব্যাটসম্যানদের মধ্যে এই কীর্তি আর কেউ গড়তে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭৮ রান ভারতেরই মহেন্দ্র সিং ধোনির, ৭৭৩ রান করে তিনে আছেন অস্ট্রেলিয়ান রড মার্শ।

দেশের বাইরে নির্দিষ্ট কোনো এক দেশে এক হাজার রান করা প্রথম কিপার-ব্যাটসম্যানও পন্থ। এই তালিকাতেও দুই নম্বরে আছেন তিনি নিজেই। অস্ট্রেলিয়ায় করেছেন ৮৭৯ রান।

তবে মাইলফলক ছোঁয়ার কিছুক্ষণ পরই পান্তের জন্য দুঃসংবাদ। ক্রিস ওকসের ইয়র্কার পায়ে আঘাত হানলে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এ ব্যাটসম্যান। তখন তিনি ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন। পরে ফিজিওর চিকিৎসা নিয়েও ব্যাটিংয়ে ফিরতে পারেননি তিনি। টিভি ফুটেজে দেখা যায়, ডান পায়ের পাতা ফুলে গেছে এবং রক্ত ঝরছে।

ইংল্যান্ডের মাটিতে টেস্টে হাজার রান পূর্ণ করা ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হয়েছেন পন্থ। এদিনই একই মাইলফলকে পৌঁছান ওপেনার লোকেশ রাহুল। আগেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনিল গাভাস্কার ও বিরাট কোহলি।

চলতি সিরিজেও দুর্দান্ত ফর্মে আছেন পন্থ। চার ম্যাচে সাত ইনিংসে ৭৭ গড়ে তার রান ৪৬২, রয়েছে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd