• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গলাচিপা উপজেলার সকল খেয়া ও ঘাট ভাড়া নিয়ে পুরনো এবং নতুন সিন্ডিকেটের তালবাহানা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বিএসবিআর কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ: চট্টগ্রাম জেলা প্রশাসক দলীয়করণ প্রশাসনের গ্রেফতার ও গণমাধ্যমকর্মীর প্রতিহিংসার কবলে সাংবাদিকতা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: শুভেচ্ছা বিনিময় সভা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন হবিগঞ্জের খবরের সম্পাদক হুমায়ুন কবিরকে ফাঁসানো হচ্ছে: বিএমএসএফ ঔষধের দাম অসহায় মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী গলাচিপার ইউপি সদস্য তোফাজ্জল হোসেন আকন ঢাকায় অপহরণ

অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বিএসবিআর কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৭ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মোঃ নিজাম উদ্দিনঃ-

২২ নভেম্বর ২০২৬ তারিখে পটুয়াখালী জেলায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিভিন্ন খাতের অবস্থান মূল্যায়নের লক্ষ্যেই এ শুমারি পরিচালিত হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারকে (বিএসবিআর) একটি স্থায়ী তথ্যভান্ডার হিসেবে ব্যবহার করা হবে এবং প্রকল্প শেষ হওয়ার পরও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এটি পরিচালিত হবে।
তিনি আরও বলেন, শুমারির আওতায় শিল্প ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে। তবে ভাসমান, যাযাবর ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রভিত্তিক পরিবার, বেতনভিত্তিক কর্মচারী, শ্রমিক, দিনমজুর এবং অবৈধ কার্যক্রমের মতো কিছু বিষয় এ শুমারির আওতার বাইরে রয়েছে। শুমারির তথ্যের নির্ভুলতার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, প্রতিটি খানা ও অর্থনৈতিক ইউনিটের তথ্য যথাযথভাবে সংগ্রহ করা জরুরি। কোনো তথ্য বাদ পড়লে পরিসংখ্যান অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হওয়ার আশঙ্কা থাকে। আর ভুল পরিসংখ্যানের ভিত্তিতে সরকারের পক্ষে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়। তিনি বলেন, যেসব দেশের পরিসংখ্যান ব্যবস্থা নির্ভুল ও নিয়মিত হালনাগাদ হয়, সেসব দেশ উন্নয়নে এগিয়ে রয়েছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতির পেছনে সঠিক তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য সঠিক হলে ভবিষ্যতে দেশের কোথায় কোন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন, তা নির্ধারণ করা সহজ হবে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করতেও এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, পটুয়াখালীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd