• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি আজম নুর গ্রেপ্তার খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১.৫ লক্ষ টাকা সহ আটক-৩ তাহসিনা রুশদীর লুনা এমপির সা‌থে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল ট্রাস্টিবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত চন্দনাইশে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় এজাহার কেয়া বৃত্তি ও গুণীজন সংবর্ধনা: দুই যুগ ধরে মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সঙ্গে জেলা আইনজীবী সমিতি ও রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা উত্তর বেদকাশী কলিজিয়েট স্কুলের কম্পিউটার ও ল্যাব সহকারী আইয়ুবের বিরুদ্ধে চল্লিশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোঃ নিজাম উদ্দিন (মিজান), চট্টগ্রামঃ-

বৃক্ষ রোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ এই স্লোগানে চট্টগ্রামে পেশাজীবি সংগঠন প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে বৃক্ষ রোপণ অভিযান অনুষ্ঠিত হয়। উক্ত বৃক্ষ রোপণ অভিযান সংগঠনের সভাপতি মারুফ রহমান মনু এর নেতৃত্বে পরিচালিত হয়।

বন্দর নগরী চট্টগ্রাম ইপিজেড থানার অধীনে বন্দরটিলাস্থ সংগঠনের অফিসের সামনের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোডের পাশে তারা বৃক্ষ রোপণ করেন।

বৃক্ষ রোপণের মূল উদ্দেশ্য ছিলো চট্টগ্রামকে সবুজ নগরী গড়ে তুলতে হবে। মারুফ রহমান মনু বলেন, বৃক্ষ রোপণ যত বেশি হবে নগরের পরিবেশ তত সুন্দর হবে। কোলাহল নগরীর একটু শান্তির পরিবেশ খুজতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। তাই আমরা সবাই এগিয়ে আসি যৌথ প্রচেষ্টায় বৃক্ষ রোপণ করি। দেশ ও নগরী বাঁচাই আমরা সুন্দর পরিবেশে জীবনযাপন করি।

আনোয়ার হোসেন রাসেল- সাধারণ সম্পাদক, প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি সঞ্চালনায় বৃক্ষ রোপণ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, আমাদের বেঁচে থাকতে অক্সিজেন প্রয়োজন আর সেই অক্সিজেন সরবরাহ করে বৃক্ষ। তাই সুন্দর জীবন ও নগরীর জন্য আমাদের বৃক্ষ রোপণে সকলের এগিয়ে আসা উচিত।

বৃক্ষ রোপণ অভিযানে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির উপস্থিত ছিলেন, মোঃ ইউসুফ- সাবেক সভাপতি, সজল বড়ুয়া, উদয়ন কান্তি মিত্র, কামাল উদ্দিন আজাদ- সহ. সভাপতি, কে এম মাজহারুল হক- সাংগঠনিক সম্পাদক, মোঃ নেছার উদ্দিন- অর্থ সম্পাদক, খোকন মল্লিক- দপ্তর সম্পাদক, মোঃ হোসেন- সহ. প্রচার সম্পাদক, লায়লা আক্তার- মহিলা বিষয়ক সম্পাদক, উত্তম মজুমদার, অংশুমান দাশগুপ্ত, মোঃ নজরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ নিজাম উদ্দিন (মিজান) সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd