• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গলাচিপা উপজেলার সকল খেয়া ও ঘাট ভাড়া নিয়ে পুরনো এবং নতুন সিন্ডিকেটের তালবাহানা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বিএসবিআর কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ: চট্টগ্রাম জেলা প্রশাসক দলীয়করণ প্রশাসনের গ্রেফতার ও গণমাধ্যমকর্মীর প্রতিহিংসার কবলে সাংবাদিকতা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: শুভেচ্ছা বিনিময় সভা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন হবিগঞ্জের খবরের সম্পাদক হুমায়ুন কবিরকে ফাঁসানো হচ্ছে: বিএমএসএফ ঔষধের দাম অসহায় মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী গলাচিপার ইউপি সদস্য তোফাজ্জল হোসেন আকন ঢাকায় অপহরণ

সরকারের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান : প্রতিমন্ত্রী মীর হেলালের

প্রতিনিধির নাম / ৪১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বর্তমান গণতান্ত্রিক সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র সাধারণ মানুষের কাছে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন জনগণের ভোটে নির্বাচিত এই গণতান্ত্রিক সরকার দেশে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে, যা যথাযথ প্রচারণার মাধ্যমে দেশবাসীকে জানাতে হবে।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অপশক্তি দেশে অরাজকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে আইনগত ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিকভাবেও তা কঠোর হস্তে দমন করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অডিটোরিয়ামে চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার অভিযাত্রায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, “একাত্তর এবং চব্বিশের পরাজিত অপশক্তি যদি মনে করে এই সরকার রাতের আঁধারে ভোট নিয়ে ক্ষমতায় এসেছে এবং তারা আমাদের রাজপথের ভয় দেখায়, তবে তারা বোকার রাজ্যে বাস করছে। আমরা জনগণের সরাসরি ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। বিএনপি সব সময় রাজপথের পরীক্ষিত রাজনৈতিক শক্তি।”

তিনি আরও বলেন, “দেশ ও উন্নয়নবিরোধী একটি চক্র অপপ্রচার চালিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশের ও জনগণের কল্যাণে যেকোনো অপশক্তিকে রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলসহ আমাদের সকল নেতাকর্মী সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম।”

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “আমাদের সরকারের আমলে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে, কিন্তু প্রচারণার অভাবে চট্টগ্রামবাসীর অনেকের কাছেই সেই চিত্র পুরোপুরি পৌঁছায়নি। যে মহলটি অপপ্রচার চালিয়ে গণতান্ত্রিক সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের সেই পথ রুদ্ধ করতে হবে।
এজন্য আপনারা নিজ নিজ অবস্থান থেকে ফেসবুক, ইউটিউব এবং নিউজরিলসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজের কথা দেশবাসীর সামনে তুলে ধরুন।”

এসময় প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত বাকলিয়া ও জালালাবাদ এই দুটি ওয়ার্ডের উন্নয়নে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রশাসক ডা. শাহাদাত হোসেনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন”আমার নির্বাচনী এলাকার দুটি ওয়ার্ডে এত বিশাল উন্নয়ন বরাদ্দ ও দ্রুততম সময়ে সাহসিকতার সাথে কাজ বাস্তবায়ন করায় আমি সত্যিই মুগ্ধ। এজন্য আমি ডা. শাহাদাত হোসেনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” পাশাপাশি তিনি চট্টগ্রাম নগরবাসীকে নাগরিক সেবা পেতে ডা. শাহাদাত হোসেনের চালু করা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপটি ব্যবহারের আহ্বান জানান।

চসিকের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd