• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গলাচিপা উপজেলার সকল খেয়া ও ঘাট ভাড়া নিয়ে পুরনো এবং নতুন সিন্ডিকেটের তালবাহানা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বিএসবিআর কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ: চট্টগ্রাম জেলা প্রশাসক দলীয়করণ প্রশাসনের গ্রেফতার ও গণমাধ্যমকর্মীর প্রতিহিংসার কবলে সাংবাদিকতা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: শুভেচ্ছা বিনিময় সভা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন হবিগঞ্জের খবরের সম্পাদক হুমায়ুন কবিরকে ফাঁসানো হচ্ছে: বিএমএসএফ ঔষধের দাম অসহায় মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী গলাচিপার ইউপি সদস্য তোফাজ্জল হোসেন আকন ঢাকায় অপহরণ

হবিগঞ্জের খবরের সম্পাদক হুমায়ুন কবিরকে ফাঁসানো হচ্ছে: বিএমএসএফ

প্রতিনিধির নাম / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ-

৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে হবিগঞ্জের ‘খবর পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক হুমায়ুন কবিরকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, একজন সম্পাদককে এভাবে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়, এটা স্রেফ গণমাধ্যমের কন্ঠরোধ করা ছাড়া বিকল্প কিছুই নয়।

এদিকে চকরিয়ার সাংবাদিক এম গিয়াস উদ্দিনকে ২০২৪ সালে একটি টমটম পোড়ানোর মামলায় গ্রেফতার নিছক হয়রানি ছাড়া অন্য কিছু নয়।

তিনি বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। হুমায়ুন কবিরের ক্ষেত্রেও একটি কুচক্রী মহল তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে।

বিবৃতিতে বিএমএসএফ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হুমায়ুন কবিরের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানায়।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, অবিলম্বে সাংবাদিকদের কণ্ঠরোধ ও হয়রানি বন্ধ না হলে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd