• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত চেতনানাশক প্রয়োগে লুট আতঙ্কে কয়রা উপকূল বাসী রামিসা হত্যার বিচারের দাবিতে গলাচিপায় মানববন্ধন সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম চট্টগ্রামে আসকের উদ্যোগে শিশু রামিসার হত্যাকারীকে দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অন্যায় দাবির কাছে নতিস্বীকার না করায় হেনস্তার শিকার প্রফেসর মো: আমিনুল ইসলাম পল্লী বিদ্যুৎ দক্ষিণ দীপ অঞ্চলের হতদরিদ্র পরিবার ও বৃদ্ধ বাবা-মায়ের জন্য অভিশাপ প্রেস কনফারেন্সের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতায় চট্টগ্রাম জেলা প্রশাসক: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্রগ্রাম মহনগর ক্রীড়া সংস্থার নবগঠিত কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত কুয়েটে পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুলিশি কার্যক্রম উদ্বোধন

আজ থেকে শুরু হলো হজ্জ ফ্লাইট

প্রতিনিধির নাম / ১৩২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

অনলাইন নিউজ ডেস্কঃ-

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র হজ্জ পালনকে কেন্দ্র করে আজ ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে হজের ফ্লাইট শুরু হচ্ছে। এই দিন দিবাগত রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।

সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান হজ্জ পালনের সুযোগ পাচ্ছেন। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে রাজধানীর আশকোনা হজ্জ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে জোরদার করা হয়েছে।

এবারের হজ্জে হজযাত্রীদের জন্য বড় সুখবর হলো বিমান টিকিটের মূল্য হ্রাস। সরকারি বিশেষ উদ্যোগে গত বছরের তুলনায় এবার টিকিটের দাম ১২ হাজার টাকা কমানো হয়েছে, যা সাধারণ হজযাত্রীদের জন্য কিছুটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৭১ সদস্যের একটি দক্ষ মেডিকেল টিম ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে। তারা মক্কা ও মদিনার বিভিন্ন পয়েন্টে হাজিদের জরুরি চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু স্থাপন ও আধুনিকায়নের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd