• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গলাচিপায় চার মেয়েকে নিয়ে মানবতার জীবন যুদ্ধ রেকসোনার শিক্ষা মন্ত্রী ও ভুমি প্রতিমন্ত্রীর স্টেডিয়াম পরিদর্শন: ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক হচ্ছে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি: আহমেদ আবু জাফর  চট্টগ্রামে বিডিএ-বিএসসি ও ডিপ্লোমা দন্ত চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইপিজেড এলাকায় চসিকের ফুটপাত দখলমুক্ত জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ: অর্থমন্ত্রী সেবাবান্ধব পুলিশ গঠনে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন কুয়াকাটায় সন্ত্রাসী হামলার শিকার বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিক শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম উদ্যোগে মানববন্ধন চট্টগ্রাম ইপিজেডে চীনা নাগরিকের চুরি হওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

প্রতিনিধির নাম / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

১৫৪

 

নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ-

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটি, খুলনার উদ্যোগে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা এবং আদালত চত্বরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আব্দুল কাইয়ুম এবং পবিত্র গীতা পাঠ করেন প্রশান্ত ঋষি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়াসমিন নাহার। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, “আইনগত সহায়তা পাওয়া কেবল করুণা নয়, বরং এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অর্থের অভাবে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত, এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক ইকবাল, বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুসরাত জাবিন, এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক প্রণয় কুমার দাশ।

এছাড়া খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ আইনি সহায়তা কার্যক্রমে আইনজীবীদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞ সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ রশিদুল আলম। এ সময় উপস্থিত কয়েকজন সুবিধাভোগী বিচারপ্রার্থী লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “সেরা প্যানেল আইনজীবী” সম্মাননা প্রদান। লিগ্যাল এইড কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট তৃপ্তি রানী দাস ও অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে সকাল ৮টায় আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‌্যালিটি আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন পর্যায়ের বিচারক, আইনজীবী, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd