• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চর বিশ্বাস ইউনিয়নের আগামীর ভাবনা: চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আমজাদ হোসেন গাজীকে ঘিরে প্রত্যাশা আলিমে সাফল্যের শীর্ষে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষে অসহায় পরিবারের পাশে ইয়ুথ ড্রিম, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিএমএসএফের সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় বিএমএসএফের আইনজীবীরা ৩ সাংবাদিকের জামিন দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা শোক ও প্রতিবাদ: বিএমএসএফের মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সমূদ্র উপকূল সাগরে নৌবাহিনীর অভিযান অব্যাহত খাদ্য সংরক্ষণে সক্ষমতা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রী: আফরোজা খানম এমপি 

চট্টগ্রাম ইপিজেডে চীনা নাগরিকের চুরি হওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ

প্রতিনিধির নাম / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

১৯৭

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামঃ-

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড)’র শিল্প প্রতিষ্ঠান এক্সেলসিয়র সুজ লি: অফিসে চায়না নাগরিকদের জন্য বরাদ্দকৃত ‘চায়নিজ কাস্টমার’ কক্ষ থেকে গত ১৫ জুলাই ‘২৬ ইং তারিখে উক্ত প্রতিষ্ঠানের টেকনিশিয়ান চায়না নাগরিক ওয়াং দুনইউনের নগদ ২,৫০০ (দুই হাজার পাঁচশত) ইউএস ডলার, নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, চীনা জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ডেবিট কার্ডসহ অন্যান্য মালামাল চুরি হয়।

পরবর্তীতে সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ফ্যাক্টরিতে কর্মরত মোছাঃ নাজিরা আক্তার (৩১), স্বামী-মোঃ আশ্রাবুল মিয়া, সাং-বারিক নগর, শিবপাশা, ডাকঘর-শিবপাশা, থানা-আজমীরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমান ঠিকানা-কলসী দিঘীর পাড়, (বাঁশতলা)মহসীন কলোনী, থানা-বন্দর-চট্টগ্রামকে চুরির ঘটনার সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা হয়।
তিনি এক্সেলসিয়র সুজ লি.-এর একজন কর্মচারী ছিলেন।

এ ঘটনায় ফ্যাক্টরির এইচ আর ম্যানেজার মোঃ শাকিল বাদী হয়ে এজাহার দায়ের করলে ইপিজেড থানায় মামলা নং-১০, তারিখ-১৯/০৭/২০২৬ ইং পেনাল কোডের ৩৮১ ধারায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ থানাধীন বারিক নগর, শিবপাশায় আসামির গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে নগদ ৯২,০০০/- (বিরানব্বই হাজার) টাকা, ১,৪১৭ (এক হাজার চারশত সতের) ইউএস ডলার এবং অন্যান্য মালামাল উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd