• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষে অসহায় পরিবারের পাশে ইয়ুথ ড্রিম, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিএমএসএফের সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় বিএমএসএফের আইনজীবীরা ৩ সাংবাদিকের জামিন দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা শোক ও প্রতিবাদ: বিএমএসএফের মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সমূদ্র উপকূল সাগরে নৌবাহিনীর অভিযান অব্যাহত খাদ্য সংরক্ষণে সক্ষমতা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রী: আফরোজা খানম এমপি  সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে এসআরবি-৬ এর অভিযান আলিফ বাহিনীর ১৫ জন আত্মসমর্পণ খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত

লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী

প্রতিনিধির নাম / ৮৬ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

১৫৬

হোসেন বাবলা, চট্টগ্রামঃ-

ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে নগরীর সল্টক্রসিং এলাকা থেকে গণমিছিলটির নেতৃত্ব দেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনি।

মিছিলটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব মুহাম্মদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর মুহাম্মদ আবুল মোকাররম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদ, মাওলানা মোজাম্মেল হক, আবদুর রহিম বিশ্বাস, মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বিকাল ৫ ঘটিকায় গণমিছিলটি সনখোলা ক্রসিং, বিজিএম হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আলী শাহ মসজিদের সামনে এসে শেষ হয়।

আমাদের দাবি:১/গণভোটের গণরায় বাস্তবায়ন
২/জুলাই গণহত্যার বিচার,বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন,৩/ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ,৪/ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,৫ সংকীর্ণ দলীয়করণ বন্ধ চাই।

গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন ও ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার প্রত্যয়ে রাজপথ মুখরিত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd