• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার আজ থেকে শুরু হচ্ছে মেয়র একাডেমী কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক দখলে নেওয়ার পায়তারা, মব স্টাইলে মনোনয়ন পত্র ছিনতাই খুলনায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন- সুর ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা সুরখালিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান শুরু তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা: বিএমএসএফ  চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ৮ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা সচেতনতা/বিশ্রাম ও তরল খাবার প্রতিকারের উপায় চট্টগ্রামের যানজট নিরসন সহ নাগরিক ফোরামের উদ্যোগে অতিরিক্ত পুলিশ কমিশনারকে ২৫ দফা স্মারকলিপি প্রদান অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির শীর্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা  সিডিএফএ-মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন:৫-০ গোলে শোভনীয়ার সুচনা

খুলনায় দুই সহযোগী গ্রেপ্তার, বাসার বিছানার নিচে মিলল অস্ত্র ও গুলি

প্রতিনিধির নাম / ৪০ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মো: আতিকুর গোলদার, খুলনা:-

খুলনায় বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানা এলাকার একটি বাসা থেকে একটি রিভলবার, রিভলবারের একটি কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ ও ২৪টি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া সার্কুলার রোড এলাকা থেকে সালাউদ্দিন আহমেদ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি টুটপাড়া সার্কুলার রোডের সাব্বিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার সালাউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ৪৫ মিনিটে লবণচরা থানার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবিদ হাসান রানা (৪১) নামে এক ব্যক্তির বাড়ির শয়নকক্ষের বিছানার নিচ থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। আবিদ হাসান রানা মধ্য হরিণটানা এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে।
এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী রফিক বাহিনীর সহযোগী বলে জানা গেছে। তাঁরা খুলনা মহানগরীতে তাঁদের সহযোগীদের বিভিন্ন সময়ে অস্ত্র সরবরাহ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করতেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd