• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গলাচিপা উপজেলার সকল খেয়া ও ঘাট ভাড়া নিয়ে পুরনো এবং নতুন সিন্ডিকেটের তালবাহানা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বিএসবিআর কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ: চট্টগ্রাম জেলা প্রশাসক দলীয়করণ প্রশাসনের গ্রেফতার ও গণমাধ্যমকর্মীর প্রতিহিংসার কবলে সাংবাদিকতা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: শুভেচ্ছা বিনিময় সভা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন হবিগঞ্জের খবরের সম্পাদক হুমায়ুন কবিরকে ফাঁসানো হচ্ছে: বিএমএসএফ ঔষধের দাম অসহায় মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী গলাচিপার ইউপি সদস্য তোফাজ্জল হোসেন আকন ঢাকায় অপহরণ

অনুসন্ধান সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রতিনিধির নাম / ৭৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

১১৯

নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রামের পতেঙ্গা এলাকার আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালিয়ে রিপোর্ট প্রকাশ করায় এক ক্রাইম রিপোর্টারকে নৃশংসভাবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির মুখে পড়া ওই সাংবাদিকের নাম মোঃ ইমাম হোসেন। তিনি জাতীয় দৈনিক ‘সংবাদ দিগন্ত’ এবং ‘দৈনিক নয়াকণ্ঠ’ পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৫৬) ( ৫ নভেম্বর ) দায়ের করেছেন

জিডি ও সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সম্প্রতি পতেঙ্গা এলাকার আবাসিক হোটেলগুলোর বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালান সাংবাদিক ইমাম হোসেন। অনুসন্ধানের একপর্যায়ে “পতেঙ্গা সমুদ্র বিলাস আবাসিক হোটেল”-এর স্টাফ আনোয়ারের নারী সরবরাহসহ অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি তাঁর নজরে আসে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য গ্রাহক সেজে কথা বললে আনোয়ার নারী সরবরাহের সম্মতি দেয় এবং অর্থ লেনদেন সংক্রান্ত আলোচনা করে। উক্ত কথপোকথনের যাবতীয় তথ্য-প্রমাণ (হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল রেকর্ড) সাংবাদিকের সংরক্ষণে রয়েছে।

এ ঘটনাটি পরবর্তীতে পতেঙ্গা ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), এসআই সম্রাট, ডিবি (বন্দর জোন)-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি)-কে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়।

পরবর্তীতে গত ২৩শে অক্টোবর বক্তব্যের জন্য আনোয়ারকে ফোন করা হলে সে কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যায় এবং ২৪শে অক্টোবর ‘সংবাদ দিগন্ত’ পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে গত ২রা নভেম্বর আনুমানিক রাত ১১:২০ মিনিটের দিকে অভিযুক্ত আনোয়ার তার ব্যক্তিগত নম্বর থেকে সাংবাদিক ইমাম হোসেনের মোবাইলে কল করে চরম অশ্রাব্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে কুপিয়ে ও নৃশংসভাবে হত্যা করার হুমকি দিয়ে বলে, “তোকে এমনভাবে হত্যা করা হবে যেন লাশও শনাক্ত করা না যায়।”

বর্তমানে উক্ত সাংবাদিক এবং তাঁর পরিবার অভিযুক্ত আনোয়ার ও তার সহযোগীদের দ্বারা শারীরিক আক্রমণ ও প্রাণনাশের চরম ঝুঁকিতে দিনাতিপাত করছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd