• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গলাচিপা উপজেলার সকল খেয়া ও ঘাট ভাড়া নিয়ে পুরনো এবং নতুন সিন্ডিকেটের তালবাহানা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বিএসবিআর কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ: চট্টগ্রাম জেলা প্রশাসক দলীয়করণ প্রশাসনের গ্রেফতার ও গণমাধ্যমকর্মীর প্রতিহিংসার কবলে সাংবাদিকতা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: শুভেচ্ছা বিনিময় সভা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন হবিগঞ্জের খবরের সম্পাদক হুমায়ুন কবিরকে ফাঁসানো হচ্ছে: বিএমএসএফ ঔষধের দাম অসহায় মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী গলাচিপার ইউপি সদস্য তোফাজ্জল হোসেন আকন ঢাকায় অপহরণ

সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ- চসাসের

প্রতিনিধির নাম / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ-
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে গত ১০ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হামলা, ব্যাপক ভাঙচুর এবং তাঁর পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)।

বুধবার (১১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, একজন সাংবাদিকের পরিবারের ওপর এ ধরনের হামলা, ভাঙচুর ও শারীরিক নির্যাতন অত্যন্ত ন্যক্কারজনক এবং উদ্বেগজনক। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে বিরোধ কিংবা মতপার্থক্য থাকলেও তার জেরে পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তাকেই বিঘ্নিত করে না, বরং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও ভীতি ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক কিংবা তাঁদের পরিবারের সদস্যরা যেন কোনো ধরনের হামলা, হুমকি ও হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, “একজন সাংবাদিকের ওপর কিংবা তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকতা একটি মহান পেশা, যেখানে জনস্বার্থে সত্য ও তথ্য তুলে ধরাই মূল দায়িত্ব। সেই পেশার সঙ্গে সম্পৃক্ত একজন সাংবাদিকের পরিবারের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং সাংবাদিক অমিত হাসান রবিনসহ তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

চট্টগ্রাম সাংবাদিক সংস্থা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিক অমিত হাসান রবিনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানায়।

বার্তা প্রেরক—

মোহাম্মদ ওমর ফারুক

যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত)
চট্টগ্রাম সাংবাদিক সংস্থা-চসাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd