• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গলাচিপা উপজেলার সকল খেয়া ও ঘাট ভাড়া নিয়ে পুরনো এবং নতুন সিন্ডিকেটের তালবাহানা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বিএসবিআর কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ: চট্টগ্রাম জেলা প্রশাসক দলীয়করণ প্রশাসনের গ্রেফতার ও গণমাধ্যমকর্মীর প্রতিহিংসার কবলে সাংবাদিকতা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: শুভেচ্ছা বিনিময় সভা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন হবিগঞ্জের খবরের সম্পাদক হুমায়ুন কবিরকে ফাঁসানো হচ্ছে: বিএমএসএফ ঔষধের দাম অসহায় মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী গলাচিপার ইউপি সদস্য তোফাজ্জল হোসেন আকন ঢাকায় অপহরণ

সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি

প্রতিনিধির নাম / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ-
সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর নির্যাতন ও মিথ্যা মামলায় কনডেম সেলে কারাবন্দি রাখার ঘটনায় আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১২ নভেম্বর ইমেইলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ চিঠি পাঠিয়েছেন।

বিএমএসএফ সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীণ টেলিভিশনে কর্মরত সাংবাদিক অরিত্র কুন্ডু ঝিনাইদহে ড্রেন নির্মাণ প্রকল্পে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হন। পরে তার বিরুদ্ধে ৪৭ ও ৪৮ নম্বর মামলায় ৩৮৫/৩৮৬ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তারিখ ২৬ অক্টোবর, ২০২৬।

মামলার পর থেকে অরিত্র কুন্ডু কারাবন্দি রয়েছেন। ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম নবী জামিন আবেদন খারিজ করে দেন।

এ ঘটনায় সাংবাদিকদের সংগঠন বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এর আগে ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষে আহমেদ আবু জাফর অরিত্র কুন্ডুর পক্ষ থেকে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করা হয়েছে। রিট নম্বর ১৯৯৭৫। রিটটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

রিট বিচারাধীন থাকলেও অরিত্র কুন্ডু জেলে থাকায় তার পরিবার চরম নিরাপত্তা ও দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছে বিএমএসএফ।

এ অবস্থায় সাংবাদিকের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএসএফ সিপিজের এশিয়া-প্যাসিফিক শাখার সমন্বয়ক কুনাল মজুমদার বরাবর চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সিপিজের পক্ষ থেকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে অরিত্র কুন্ডুর মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর অনুরোধ করা হয়েছে।

বিএমএসএফ নেতারা বলেন, সংবাদ সংগ্রহের কারণে সাংবাদিককে মব সৃষ্টি করে আহত করে মিথ্যা মামলায় আটক রাখা সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী। অবিলম্বে অরিত্র কুন্ডুর নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd