• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধি: যাঁতাকলে জনজীবন বাড়ছে দুর্ভোগ, সমাধান কোথায়? চর বিশ্বাস ইউনিয়নের আগামীর ভাবনা: চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আমজাদ হোসেন গাজীকে ঘিরে প্রত্যাশা আলিমে সাফল্যের শীর্ষে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষে অসহায় পরিবারের পাশে ইয়ুথ ড্রিম, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিএমএসএফের সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় বিএমএসএফের আইনজীবীরা ৩ সাংবাদিকের জামিন দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা শোক ও প্রতিবাদ: বিএমএসএফের মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সমূদ্র উপকূল সাগরে নৌবাহিনীর অভিযান অব্যাহত

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৪৩ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

২১৪

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ-

চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, কোতোয়ালী থানা আমীর আমীর হোসাইন এবং জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ফিরদাউস।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের সকল শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান। দল, মত ও পরিচয়ের সংকীর্ণতা অতিক্রম করে প্রত্যেক শহীদকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে যথাযথ সম্মান জানাতে হবে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। তাই শহীদদের আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনীতিতে সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ নম্বর উপ-অনুচ্ছেদের চেতনা অনুযায়ী নৈতিক বা আর্থিক স্খলনে জড়িত ব্যক্তি, চাঁদাবাজ, ব্যাংক লুটপাটকারী ও ঋণখেলাপীদের নেতৃত্ব ও জনপ্রতিনিধিত্বের সুযোগ থাকা উচিত নয়। জনগণের প্রত্যাশা হলো এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে সততা, জবাবদিহিতা ও ন্যায়নীতির ভিত্তিতে দেশ পরিচালিত হবে এবং সংসদ হবে সৎ ও যোগ্য প্রতিনিধিদের প্রতিষ্ঠান।

দোয়া মাহফিলে জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন বিআইএ জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আযহারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd