• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষে অসহায় পরিবারের পাশে ইয়ুথ ড্রিম, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিএমএসএফের সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় বিএমএসএফের আইনজীবীরা ৩ সাংবাদিকের জামিন দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা শোক ও প্রতিবাদ: বিএমএসএফের মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সমূদ্র উপকূল সাগরে নৌবাহিনীর অভিযান অব্যাহত খাদ্য সংরক্ষণে সক্ষমতা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রী: আফরোজা খানম এমপি  সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে এসআরবি-৬ এর অভিযান আলিফ বাহিনীর ১৫ জন আত্মসমর্পণ খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত

সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার

প্রতিনিধির নাম / ৩২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদনঃ-

ঝালকাঠির স্থানীয় দৈনিক খোলা কণ্ঠের প্রকাশক ও সম্পাদক আজমির হোসেন তালুকদারের অসুস্থতার খবর পেয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসায় ছুটে গেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি সদর চৌমাথায় আজমির হোসেন তালুকদারের বাসায় গিয়ে তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে চান।
এ সময় ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার অসুস্থ আজমির হোসেন তালুকদারের সঙ্গে কথা বলেন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি তাঁর চিকিৎসা ও পরবর্তী শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

অসুস্থ সাংবাদিকের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর এই সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নেওয়ার সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আক্কাস শিকদার, জেলা যুবদলের সদস্যসচিব আনিসুর রহমান খান, যুবদল নেতা রুবেল ফকির সাবেক জেলা ছাত্রদল নেতা লিটন আকন, সাংসাদিক শামীম আলম, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন তালুকদার, সাংবাদিক আজমীরের বড় আজাদ তালুকদার সহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, দৈনিক খোলা কন্ঠের প্রকাশক ও সম্পাদক আজমির হোসেন তালুকদার সম্প্রতি বরিশালের একটি বেসরকারি হাসপাতালে পিত্তথলিতে (গলব্লাডার) পাথরজনিত সমস্যার কারণে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচার-পরবর্তী সময়ে বর্তমানে তিনি ঝালকাঠি সদর চৌমাথার নিজ বাসায় অবস্থান করছেন।

সাংবাদিক আজমির হোসেন তালুকদারের অসুস্থতার খবর পেয়ে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারের বাসায় উপস্থিত হয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়াকে সৌজন্য ও সহমর্মিতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, অসুস্থ আজমির হোসেন তালুকদারের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও পরিচিত জনেরা। তাঁর দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd