• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দালাল চক্র এসআরবি-৭-এর জালে বন্দী! গলাচিপায় ইউএনওর নির্দেশে এসএসসি ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ বীরত্ব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি, শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে পুলিশের ও আনসার সদস্যদের সতর্ক পাহারা, চলছে পিকেটিং ও চেকপোস্ট গলাচিপা উপজেলার সকল খেয়া ও ঘাট ভাড়া নিয়ে পুরনো এবং নতুন সিন্ডিকেটের তালবাহানা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বিএসবিআর কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ: চট্টগ্রাম জেলা প্রশাসক দলীয়করণ প্রশাসনের গ্রেফতার ও গণমাধ্যমকর্মীর প্রতিহিংসার কবলে সাংবাদিকতা

বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

প্রতিনিধির নাম / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

পারভেজ আলী মোহর (বাঘারপাড়া, যশোর) :-

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক ও বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, পুষ্টির চাহিদা পূরণ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রচলিত পশুপালন পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে উন্নত জাত নির্বাচন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করতে খামারিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা বাড়াতে হবে। প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd