• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গলাচিপায় ইউএনওর নির্দেশে এসএসসি ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ বীরত্ব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি, শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে পুলিশের ও আনসার সদস্যদের সতর্ক পাহারা, চলছে পিকেটিং ও চেকপোস্ট গলাচিপা উপজেলার সকল খেয়া ও ঘাট ভাড়া নিয়ে পুরনো এবং নতুন সিন্ডিকেটের তালবাহানা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বিএসবিআর কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ: চট্টগ্রাম জেলা প্রশাসক দলীয়করণ প্রশাসনের গ্রেফতার ও গণমাধ্যমকর্মীর প্রতিহিংসার কবলে সাংবাদিকতা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: শুভেচ্ছা বিনিময় সভা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন

বীরত্ব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি, শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য

প্রতিনিধির নাম / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিবেদন, চট্টগ্রামঃ-

বাংলাদেশ নৌবাহিনীর ৪০ সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে।
বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সোমবার (২৩ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদক প্রাপ্ত সদস্যদের হাতে এসব পদক তুলে দেন।

নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হয়।
পদকপ্রাপ্তদের মধ্যে ৩ জন নৌবাহিনী পদক (এনবিপি), ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ৫ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ৭ জন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান পদকপ্রাপ্ত সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি নৌসদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, পদকপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষ ও দেশসেবায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর শান্তিকালীন পদক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd