• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী

প্রতিনিধির নাম / ২৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

হোসেন বাবলা, চট্টগ্রামঃ-

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে জয়লাভ করে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ও পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়।

শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের প্রথম খেলায় মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ২ – ০ গোলে (গোলদাতা : মোঃ আরিফ ও শফিউল আমিন) হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মাইজপাড়া স্কুলের ইব্রাহিম নাসির হামিম হাতে পুরস্কার তুলে দেন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলে আনোয়ার।

সকালের দ্বিতীয় খেলায় পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে (গোলদাতা : শাহরিয়ার আলী) পতেঙ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ পাঠানটুলী স্কুলের শাহরিয়ার আলীর হাতে পুরস্কার তুলে দেন সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল বালি।

আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) এর খেলার সময়সুচীঃ দুপুর ২.১৫ টায় টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয় বনাম কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, বিকাল ৩.১৫ টায় কুলগাও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় বনাম গভমেন্ট মুসলিম হাই স্কুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd