• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক হচ্ছে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি: আহমেদ আবু জাফর  চট্টগ্রামে বিডিএ-বিএসসি ও ডিপ্লোমা দন্ত চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইপিজেড এলাকায় চসিকের ফুটপাত দখলমুক্ত জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ: অর্থমন্ত্রী সেবাবান্ধব পুলিশ গঠনে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন কুয়াকাটায় সন্ত্রাসী হামলার শিকার বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিক শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম উদ্যোগে মানববন্ধন চট্টগ্রাম ইপিজেডে চীনা নাগরিকের চুরি হওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রাম দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন

কাপড় শুকানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইয়ের ওপর হামলা

প্রতিনিধির নাম / ২৯৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

১৭৩

ডেস্ক নিউজঃ-

কুমিল্লার মুরাদনগরে কাপড় শুকানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইয়ের হামলায় মোর্শেদ আলম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোর্শেদ আলম ও হামলাকারী মহিন উভয়েই একই গ্রামের মৃত মোঃ খোরশেদ আলমের ছেলে বলে জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত মোর্শেদ আলমের সঙ্গে তার সৎ ভাই মোঃ মহিনের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন বিকেলে মোর্শেদের স্ত্রী পারুল আক্তার বাড়ির আঙিনায় দড়ি বেঁধে কম্বল শুকাতে দিলে বিবাদীর পরিবারের সদস্যরা আপত্তি জানিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

পরে এ বিষয়ে জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে মোঃ মহিন ক্ষিপ্ত হয়ে মোর্শেদ আলমের ওপর হামলা চালান। তিনি এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং ইট দিয়ে আঘাত করলে মোর্শেদের কপাল ফেটে যায়, এতে তিনি গুরুতর আহত হন।

তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরও বলা হয়, হামলার পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত মহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই লোক (মোর্শেদ) সবসময় আমার মাকে গালাগালি করে। হামলায় আমি নিজেও আহত হয়ে এলাকার স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা নিয়েছি।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পারুল আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd