• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গলাচিপায় চার মেয়েকে নিয়ে মানবতার জীবন যুদ্ধ রেকসোনার শিক্ষা মন্ত্রী ও ভুমি প্রতিমন্ত্রীর স্টেডিয়াম পরিদর্শন: ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক হচ্ছে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি: আহমেদ আবু জাফর  চট্টগ্রামে বিডিএ-বিএসসি ও ডিপ্লোমা দন্ত চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইপিজেড এলাকায় চসিকের ফুটপাত দখলমুক্ত জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ: অর্থমন্ত্রী সেবাবান্ধব পুলিশ গঠনে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন কুয়াকাটায় সন্ত্রাসী হামলার শিকার বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিক শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম উদ্যোগে মানববন্ধন চট্টগ্রাম ইপিজেডে চীনা নাগরিকের চুরি হওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ

নি/র্যা/তিত মোহনাকে ১০ লাখ টাকা সহায়তা দিচ্ছেন সৌদি প্রবাসী: মিজানুর রহমান

প্রতিনিধির নাম / ২৬৭ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

১৯৫

 

বিশেষ প্রতিনিধিঃ-

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানের বাসায় নি/র্যা/তনের শিকার গৃহকর্মী মোহনাকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সৌদি প্রবাসী মিজানুর রহমান এই সহায়তা প্রদান করেন। সাংবাদিক আলী আসগর ইমনের উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে সহায়তার অর্থ মোহনার কাছে পৌঁছে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় কাওরান বাজারের দ্য রেইনি রুফ রেস্টুরেন্টে। সেখানে জানানো হয়, মোহনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রাপ্ত ১০ লাখ টাকা সরাসরি ব্যয় না করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাধ্যমে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) আকারে সংরক্ষণ করা হয়েছে, যাতে তিনি দীর্ঘমেয়াদে এর সুবিধা পান।

জানা যায়, দীর্ঘদিন নি/র্যা/তনের শিকার হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় মোহনাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা শুরু হয়। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে। চিকিৎসকদের মতে, তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে আরও সময় ও নিয়মিত চিকিৎসার প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কৃষি মার্কেট শাখার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কর্মকর্তারা এবং বাংলাদেশ আইন ও অধিকার এইড-এর নির্বাহী পরিচালক।
সাংবাদিক আলী আসগর ইমন জানান, মোহনার চিকিৎসা এখনো চলমান এবং তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তিনি আরও বলেন, তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে ধারাবাহিক চিকিৎসা ও সময় প্রয়োজন।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। তারা গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রয়োগ ও কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

মোহনার পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd