• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষে অসহায় পরিবারের পাশে ইয়ুথ ড্রিম, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিএমএসএফের সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় বিএমএসএফের আইনজীবীরা ৩ সাংবাদিকের জামিন দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা শোক ও প্রতিবাদ: বিএমএসএফের মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সমূদ্র উপকূল সাগরে নৌবাহিনীর অভিযান অব্যাহত খাদ্য সংরক্ষণে সক্ষমতা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রী: আফরোজা খানম এমপি  সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে এসআরবি-৬ এর অভিযান আলিফ বাহিনীর ১৫ জন আত্মসমর্পণ খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

প্রতিনিধির নাম / ৩২৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

২৯৭

 

নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ-

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটি, খুলনার উদ্যোগে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা এবং আদালত চত্বরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আব্দুল কাইয়ুম এবং পবিত্র গীতা পাঠ করেন প্রশান্ত ঋষি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়াসমিন নাহার। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, “আইনগত সহায়তা পাওয়া কেবল করুণা নয়, বরং এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অর্থের অভাবে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত, এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক ইকবাল, বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুসরাত জাবিন, এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক প্রণয় কুমার দাশ।

এছাড়া খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ আইনি সহায়তা কার্যক্রমে আইনজীবীদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞ সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ রশিদুল আলম। এ সময় উপস্থিত কয়েকজন সুবিধাভোগী বিচারপ্রার্থী লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “সেরা প্যানেল আইনজীবী” সম্মাননা প্রদান। লিগ্যাল এইড কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট তৃপ্তি রানী দাস ও অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে সকাল ৮টায় আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‌্যালিটি আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন পর্যায়ের বিচারক, আইনজীবী, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd