• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া এশিয়া পোস্ট এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রতিনিধির নাম / ১২৮ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

২৭১

বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জঃ-

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম স্লোগানকে সামনে রেখে অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে মানিকগঞ্জে।

সোমবার (১১ মে) সারা দেশের পাশাপাশি মানিকগঞ্জেও দুপুর ২টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের মানিকগঞ্জ প্রতিনিধি অভি হাসান দেওয়ান। সঞ্চালনায় ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসম্পাদক জাহিদুল হক চন্দন।

বক্তারা বলেন, যাত্রার শুরুতেই এশিয়া পোস্ট সারা দেশে ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। নতুন চিন্তা, আধুনিক উপস্থাপনা এবং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি সম্ভাবনাময় সংবাদ পরিবেশনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, তরুণ ও উদ্যমী সাংবাদিকদের সমন্বয়ে এশিয়া পোস্ট দেশের অনিয়ম-দুর্নীতির চিত্রের পাশাপাশি সম্ভাবনার দিকগুলোও তুলে ধরবে। একই সঙ্গে ন্যায়, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে গণমাধ্যমের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন এবং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আজিজুল হাকিম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহীন তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকমল হোসেন, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, আগামীর সময়ের প্রতিনিধি সোহেল হোসেন, সেলিম মিয়া, সাইফুল ইসলাম, রানা কাদের, রাশেদ চৌধুরীসহ জেলার গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd