• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

চট্টগ্রাম বন্দর থানাধীন গার্মেন্টস পণ্য উদ্ধার সহ আটক- ৫ 

প্রতিনিধির নাম / ২৬৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

৪৪৩

 

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামঃ-

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে আত্মসাৎকৃত গার্মেন্টস পণ্য উদ্ধারসহ ঘটনায় জড়িত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আসামি মোঃ বেলাল (২৩) গাড়ির ড্রাইভার হিসেবে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বন্দরের এনসিওয়াই ইয়ার্ড থেকে সিমবা ফ্যাশন লিমিটেড, আদমজী ইপিজেড, নারায়ণগঞ্জে পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। তবে চালানে উল্লেখিত ৩৭ রোল গার্মেন্টস পণ্য (কাপড়), যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা, নির্ধারিত গন্তব্যে না পৌঁছে দিয়ে সহযোগীদের সাহায্যে আত্মসাৎ করার মানষে অন্যত্রে সরিয়ে নেন।

ঘটনাটি গত ১৩ এপ্রিল ২০২৬ রাত ২টা থেকে ১৫ এপ্রিল ২০২৬ সকাল ৯টার মধ্যে সংঘটিত হয়। এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) এর তত্ত্বাবধানে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রহিমের নেতৃত্বে এসআই মনিরুল আলম খোরশেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ বেলালকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন— মোঃ আনোয়ার (৩১), মোঃ ফারুক (৩২), মোঃ নাছির (৫২) ও মোঃ জসিম (৪১)।

গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী, মোঃ নাছিরের হেফাজত থেকে ৬টি খাকি রঙের কাপড়ের রোল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বন্দর থানার মামলা নং-১৫, তারিখ ১২/০৫/২০২৬, ধারা ৪০৭/৪২০/১০৯ পেনাল কোড-১৮৬০ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd