• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চেতনানাশক প্রয়োগে লুট আতঙ্কে কয়রা উপকূল বাসী রামিসা হত্যার বিচারের দাবিতে গলাচিপায় মানববন্ধন সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম চট্টগ্রামে আসকের উদ্যোগে শিশু রামিসার হত্যাকারীকে দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অন্যায় দাবির কাছে নতিস্বীকার না করায় হেনস্তার শিকার প্রফেসর মো: আমিনুল ইসলাম পল্লী বিদ্যুৎ দক্ষিণ দীপ অঞ্চলের হতদরিদ্র পরিবার ও বৃদ্ধ বাবা-মায়ের জন্য অভিশাপ প্রেস কনফারেন্সের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতায় চট্টগ্রাম জেলা প্রশাসক: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্রগ্রাম মহনগর ক্রীড়া সংস্থার নবগঠিত কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত কুয়েটে পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুলিশি কার্যক্রম উদ্বোধন সাকরাল মডেল বাজারে আল বারাকাহ্ ঝুট রিসাইকেলিং ফ্যাক্টরীর শুভ উদ্বোধন

যশোর থেকে ২১৭ বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসায়ীসহ আটক- ২

প্রতিনিধির নাম / ৬২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

১২৫

 

মহিদুল ইসলাম (শাহীন), খুলনাঃ-

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা এলাকা থেকে ২১৭ (দুইশত সতেরো) বোতলসহ ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। সিপিসি-৩, যশোর ও ৪৯ বিজিবি এর যৌথ আভিযানিক দল। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ মে ২০২৬ ইং তারিখ, রাত ০৩:৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ও ৪৯ বিজিবি এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২১৭ (দুইশত সতেরো) বোতল ফেন্সিডিলসহ আসামি ১। মোঃ মিনহাজুল (৪৮), পিতা- মৃত শফিকুল, সাং- পোড়াবাড়ী, ২। মোঃ ইমরান হোসেন (৩৪), পিতা- হায়দার আলী, সাং-ধান্যখোলা, উভয় থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ২১৭ (দুইশত সতেরো) বোতল ফেন্সিডিল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের বেনাপোল পোর্ট থানায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামিদ্বয়কে জব্দকৃত আলামতসহ যশোর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, র‍্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd