• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের হামলার শিকার ছাত্রলীগ কর্মী জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত চেতনানাশক প্রয়োগে লুট আতঙ্কে কয়রা উপকূল বাসী রামিসা হত্যার বিচারের দাবিতে গলাচিপায় মানববন্ধন সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম চট্টগ্রামে আসকের উদ্যোগে শিশু রামিসার হত্যাকারীকে দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অন্যায় দাবির কাছে নতিস্বীকার না করায় হেনস্তার শিকার প্রফেসর মো: আমিনুল ইসলাম পল্লী বিদ্যুৎ দক্ষিণ দীপ অঞ্চলের হতদরিদ্র পরিবার ও বৃদ্ধ বাবা-মায়ের জন্য অভিশাপ প্রেস কনফারেন্সের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতায় চট্টগ্রাম জেলা প্রশাসক: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্রগ্রাম মহনগর ক্রীড়া সংস্থার নবগঠিত কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত

গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের হামলার শিকার ছাত্রলীগ কর্মী

প্রতিনিধির নাম / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি, গলাচিপাঃ-

গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীর হামলা, প্রতিহিংসা ও রাজনীতির কবলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ ওপি আকন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ ওপি আকন চর বিশ্বাস ইউনিয়নের সাবেক ও বর্তমান ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ তোফাজ্জল হোসেন আকনের ছেলে। অপি আকন সহ-সভাপতি, হাজী কেরামত আলী ডিগ্রি কলেজ, ছাত্রলীগ দায়িত্ব পালন করেন। তোফাজ্জল হোসেন আকন আওয়ামিলীগের কর্মী হিসেবে চর বিশ্বাস ইউনিয়নে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬ নং ওয়ার্ডের সফল ইউপি সদস্য হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন। সেই সুবাদে বাবার পথে হাটছিলেন রাজনৈতিক পথে মোহাম্মদ ওপি।

ঘটনার দিন ওপি চর বিশ্বাস বাজারে গেলে ছাত্র অধিকার পরিষদের কিছু নেতাকর্মীরা তাকে নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করেন। ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা মোহাম্মদ ওপির কাছে আওয়ামী লীগের ছবি পোস্ট করার কারণ জানতে চায়। ওপি আকন বলেন, দলীয়করণ হলো যার যার ব্যক্তিগত বিষয়। আমার পরিবার ও আমি আওয়ামী লীগ করি বলে দোষ করেছি। তিনি ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বলেন, আমরা নির্বাচনের সময় এলাকার ছেলে হিসেবে নুরুল হক নুরের পক্ষে যতটুকু সম্ভব করছি। কথার কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ ওপি আকনের উপর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এই হামলাকে কেন্দ্র করে এলাকায় নানান আলোচনা ও সমালোচনা শুরু হয়। স্থানীয়রা মনে করেন, এই হামলা রাজনৈতিক কোন দলের জন্য মঙ্গল বয়ে আনবে না।

স্থানীয়রা আরও বলেন, গলাচিপা ও দশমিনা উপজেলার সকল মানুষ দলমত নির্বিশেষে নুরুল হক নুরকে আমরা এমপি ও প্রতিমন্ত্রী তৈরি করেছি। এখন দেখা যায় ক্ষমতার দাপট ব্যবহার করে কিছু নেতাকর্মীরা এরকম প্রতিহিংসা মূলক আচরণ করবে এটা আমরা কখনও কল্পনা করতে পারি নাই। তারা আরও বলেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে জোর দাবি এরকম প্রতিহিংসা মূলক আচরণ সকলকে পরিহার করতে বলেন। না হলে চর বিশ্বাস ইউনিয়ন আবারও সহিংসতা বেড়ে যাবে। আমরা গলাচিপা ও দশমিনা উপজেলায় সুন্দর পরিবেশ নিয়ে বেঁচে থাকতে চাই, কোন রাজনৈতিক প্রতিহিংসা চাই না।

মোহাম্মদ ওপি আকনের বাবা তোফাজ্জেল হোসেন আকন জি নিউজ টোয়েন্টিফোর কে জানান, আমার ছেলে যদি অপরাধ করে থাকে বিষয় টা আমাকে বললেই তো সব সমাধান হয়ে যেত। কিন্তু বিষয় টা প্রতিহিংসার রাজনীতি হয়ে গেলোনা? তারপরও আমি কিছু মনে করিনা। তারা যদি আমাকে একটু ফোন দিয়ে বিষয়টি বলতো। কিন্তু এই বিষয় এখনও কেউ ফোন দিয়ে আমাকে কিছুই বলে নাই। আক্ষেপ করে তোফাজ্জেল হোসেন আকন বলেন, আমি দীর্ঘ দিন যাবত আওয়ামী লীগ করে আসছি কারও সাথে তো খারাপ আচরণ করি নাই। তাহলে এমন ঘটনা কেন হবে? আমি এই হামলার সঠিক তদন্ত করে বিচার চাই ও এর তীব্র নিন্দা জানাই।

অপির শারীরিক অবস্থা জানতে চাইলে তোফাজ্জল হোসেন আকন জানান, অপি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। সেখানে চিকিৎসা নিচ্ছে এখন মুটামুটি ভালো আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd