• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন

প্রতিনিধির নাম / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

২২৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ-

তথ্যভিত্তিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা প্রেসক্লাব। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৭ জুন) বিকেল ৫টায় আগ্রাবাদ শেখ মুজিব রোডে অবস্থিত চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ আবু মুসার সভাপতিত্বে এবং অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান এনামুল হক রাশেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাদা কাগজ এবং ইংরেজি পত্রিকা বাংলাদেশ নিউজ-এর সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার, অগ্রযাত্রা প্রতিদিন-এর উপ-সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং স্টাফ রিপোর্টার মো. এনামুল হক রাশেদী।
বক্তারা বলেন, প্রকাশিত প্রতিবেদনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে তুলে ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের দাবি। তবে অভিযোগগুলোর বিষয়ে তথ্যগত ব্যাখ্যা না দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
বক্তাদের ভাষ্যমতে, অভিযোগটি সত্য হয়ে থাকলে তা শুধু কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টির একটি উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের দায়িত্ব হলো জনস্বার্থে তথ্য প্রকাশ করা এবং অনিয়ম ও দুর্নীতির বিষয় জনগণের সামনে তুলে ধরা।
মানববন্ধন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন, সুশীল সমাজ এবং গণতন্ত্রে বিশ্বাসী নাগরিকদের স্বাধীন ও মুক্ত গণমাধ্যম রক্ষায় সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, স্যাটেলাইট টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd