• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও শীর্ষ সন্ত্রাসী ডালিম দুই সহযোগি সহ গ্রেফতার খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যুতে খুলনা মফস্বল প্রেসক্লাবের শোক খুলনায় হাসপাতালে ভর্তি ৪৪৯ জন ও ভর্তি বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হাম সনাক্ত ৪২ মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বটিয়াঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা আহত থানায় অভিযোগ

প্রতিনিধির নাম / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

২৬৭

মোঃ আতিকুর গোলদার, খুলনাঃ-

খুলনার বটিয়াঘাটা উপজেলা উপজেলার বটিয়াঘাটা বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, হাটবাটি গ্রামের বাসিন্দা জুয়েল শেখ (৩৮) বুধবার (২৪ জুন) বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি বটিয়াঘাটা বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করেন।

লিখিত অভিযোগ অনুযায়ী, একই দিন সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জুয়েল শেখের মা শাহিনুর বেগম তার নাতিকে নিয়ে বটিয়াঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। নাতিকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার পর তিনি পাশের একটি দোকানে পানি কিনতে যাচ্ছিলেন। এ সময় কিসমত ফুলতলা এলাকার শাহীন বিশ্বাসের পালিত ছেলে রবি শাহীন বিশ্বাসের মালিকানাধীন একটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে এসে তাকে ধাক্কা দেয় বলে অভিযোগ করা হয়েছে।

এতে শাহিনুর বেগম রাস্তার পাশে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযোগে বলা হয়েছে, মোটরসাইকেল চালক প্রথমে হাসপাতালে গেলেও পরে সেখান থেকে চলে যায়।

জুয়েল শেখ আরও অভিযোগ করেন, পরে তিনি ও তার স্বজনরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে মোটরসাইকেল চালক ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে শাহীন বিশ্বাস কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানান এবং উল্টো ভয়ভীতি ও হয়রানির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে আহত শাহিনুর বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে বলে পরিবার জানিয়েছে।

এ বিষয়ে জুয়েল শেখ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এর নিকট আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd