• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও শীর্ষ সন্ত্রাসী ডালিম দুই সহযোগি সহ গ্রেফতার খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যুতে খুলনা মফস্বল প্রেসক্লাবের শোক খুলনায় হাসপাতালে ভর্তি ৪৪৯ জন ও ভর্তি বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হাম সনাক্ত ৪২ মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

খুলনায় র‍্যাব-৬ এর অভিযানে আশিক গ্রুপের সদস্য ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার- ২

প্রতিনিধির নাম / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

২০৩

শেখ মহিদুল ইসলাম, খুলনাঃ-

খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য ও হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ইমন শরীফ ও সজল খানকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬, সদর কোম্পানির আভিযানিক দল অদ্য ২৯ই জুন ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ১৯:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং লবণচরা থানার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মোঃ ইমন শরীফ (২৭), পিতা: আবুল বাসার,সাং: মতিয়াখালী, এবং মোঃ সজল খান (২৫),পিতা: মোঃ হারুণ অর রশিদ, সাং: চানমারী বাজার, উভয় থানা: লবণচরা, জেলা: খুলনাদ্বয়কে গ্রেফতার করে।

মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, অত্র মামলার ভিকটিম রফিক গাজী (৪০), পিতা: মৃত রতন গাজী, সাং: দক্ষিণ লবণচরা, জেলা: খুলনা পেশায় একজন ট্রান্সপোর্ট এর ব্যবসায়ী। গত ১২/০৬/২০২৬ ইং তারিখ, আনুমানিক ১১:২০ ঘটিকার সময় ভিকটিম রফিক গাজী তার স্ত্রী ও সন্তানসহ লবণচরা থানাধীন মাথাভাঙা সাকিনস্থ রায়পাড়া আতিকের চায়ের দোকানের সামনে পৌছাইলে অজ্ঞাতনামা আসামিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিমের পথরোধ করে কিছু বুঝে উঠার আগেই পিস্তল দিয়ে গুলি করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

ভিকটিমের স্ত্রী ও সন্তান এবং আশপাশের লোকজন দ্রুত ভিকটিমকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। একই তারিখ দুপুর ১৩:৩০ ঘটিকার সময় চিকিৎসাধীন থাকাবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী রিনা বেগম লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd