মোঃ নিজাম উদ্দিন (মিজান):-
প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির একটি নিরপেক্ষ নন্ গ্র্যাজুয়েট চিকিৎসকদের সংগঠন। দীর্ঘ বছর ধরে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অবদান রাখেন প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি। সুনামের সাথে চট্টগ্রামের বিভিন্ন জনবহুল এলাকায় বিভিন্ন স্বাস্থ্য ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন এই সমিতি। প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির প্রায় ১৪০(একশত চল্লিশ) জন সদস্য বিশিষ্ট সমিতি। প্রাচিকস এর অস্থায়ী কার্যালয় বন্দর টিলা, ইপিজেড, চট্টগ্রাম অবস্থিত।
চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানায় অবস্থিত রেইনবো কমিউনিটি সেন্টারে এই সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাসেল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সাবেক সভাপতি হাকিম ডাঃ সেলিম রেজা হামদর্দ বিশ্ববিদ্যালয় থেকে বিইউএমএস ডিগ্রি অর্জন করেন। এই ডিগ্রি অর্জনের জন্য হাকিম সেলিম রেজাকে সংবর্ধনা দিয়ে থাকেন সমিতির কার্যকরী পরিষদ ও সকল সদস্যবৃন্দ।
হাকিম ডাঃ মোহাম্মদ সেলিম রেজা বলেন, আমার এই ডিগ্রি অর্জনের পেছনে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সকল সদস্যর অবদান ছিলো। তিনি সকল সদস্যকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের অবদান ও দোয়াঁ সব সময় আমার কাছে ছিলো বিধায় আমি এই পর্যন্ত আসছি। তিনি আরও বলেন, প্রাচিকস আমাদের সকলের প্রাণের সংগঠন। আপনারা সকলে মন দিয়ে চেষ্টা চালিয়ে প্রাচিকস নামক এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।
পরবর্তী সময়ে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২০২৫ সালের যাবতীয় আয়-ব্যয় উপস্থাপন করেন সমিতির কার্যকরী পরিষদ। পরে কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্য অনেকে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিভিন্ন মতামত প্রকাশ করেন।
প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি মারুফ রহমান মনু এর সমাপনি বক্তব্য ও মহ্নভোজ এর মাধ্যমে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।