• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চর বিশ্বাস ইউনিয়নের আগামীর ভাবনা: চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আমজাদ হোসেন গাজীকে ঘিরে প্রত্যাশা আলিমে সাফল্যের শীর্ষে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষে অসহায় পরিবারের পাশে ইয়ুথ ড্রিম, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিএমএসএফের সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় বিএমএসএফের আইনজীবীরা ৩ সাংবাদিকের জামিন দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা শোক ও প্রতিবাদ: বিএমএসএফের মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সমূদ্র উপকূল সাগরে নৌবাহিনীর অভিযান অব্যাহত খাদ্য সংরক্ষণে সক্ষমতা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রী: আফরোজা খানম এমপি 

অন্ডকোষ চেপে ধরে ব্যবসায়ীর কাছ থেকে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর

প্রতিনিধির নাম / ১৭০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

২৬৮

অনলাইন নিউজ ডেস্কঃ-

অগ্রণী হাউজিংয়ের এমডিকে স্পর্শকাতর স্থানে চেপে ধরে চেক এবং স্ট্যাম্পে সই নেওয়ার ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অন্যজন হলেন- আবুল কালাম।

এর আগে দুপুরের দিকে মামলা করেছেন ভুক্তভোগী বরিশালের বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং কোম্পানির এমডি আব্দুল আজিজ।

অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু বিএনপি, যুবদল বা অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত না বলে দাবি করেছেন যুবদল বরিশাল জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতারা। রোববার দুপুর ১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।

লিখিত বক্তব্যে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে কেউ কেউ যুবদল নেতা হিসেবে উল্লেখ করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। কেননা লিটু নামের ওই ব্যক্তি যুবদলের কোনো কমিটিতেই নেই। এমনকি সে যুবদল, বিএনপি এমনকি অঙ্গসংগঠনের কর্মীও না এবং আগেও ছিল না। দলের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার ছবিও পাওয়া যাবে না।

সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল জেলার সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন বলেন, যতদূর জেনেছি ঘটনাটি কয়েকদিন আগের। এখন সেই ঘটনার ভিডিও ছড়িয়ে অভিযুক্তকে যুবদল নেতা আখ্যা দিয়ে বিএনপির নামে বদনাম করার চেষ্টা করছে কোনো একটি চক্র। আমরা দাবি করছে, সাংবাদিকরা সত্য ঘটনা প্রচার করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারজন ব্যক্তি তার অফিস কক্ষে ঢোকে ভেতরে থাকা ব্যক্তিদের বের করে দেন। এসময় বৃদ্ধ বয়সী আব্দুল আজিজকে চেয়ারের ওপর থেকে মাটিতে ফেলে মারধর করে চেক এবং স্ট্যাম্পে সই করিয়ে নেয়। পরে তারা কাগজগুলো নিয়ে তার সঙ্গে ছবি তোলেন।

বরিশাল নগরীর কাটপট্টি রোড এলাকার বাসিন্দা অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু বলেন, ভিডিওতে যা দেখা যাচ্ছে সব ঠিক আছে। অনেকটা বাধ্য হয়েই কাজটি করতে হয়েছে। আব্দুল আজিজ হাওলাদার আমাদের সঙ্গে হাউজিং ব্যবসায় প্রতারণা করেছে।

তিনি আরও বলেন, আমি অগ্রণী হাউজিংয়ের একজন পরিচালক। আমার হিসাব অনুযায়ী এমডির কাছে ৫৪ লাখ টাকা পাব। কিন্তু তিনি দাবি করেছেন, ৩৬ লাখ টাকা পাব। এ নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলছে। বিগত আমলে পুলিশ দিয়ে হয়রানি করিয়েছে।

লিটু বলেন, হাউজিংয়ের আরেকজন পরিচালক মিজান এক কোটি ৭০ লাখ টাকা নিয়ে পালিয়েছে। এর পেছনেও এমডির হাত রয়েছে। এমডির আপন ভাইয়েরাও তার বিরুদ্ধে ২০১৬ সালে প্রতারণার অভিযোগে মামলা করেছে।

টাকা লেনদেনের বিষয়ে কোনো মামলা বা থানায় অভিযোগ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত বলেন, আমার ছোট ভাই মামলা করেছে। আমরা স্বাভাবিকভাবে বিষয়টি সমাধান করতে চেয়েছিলাম।

ঘটনার বিষয়টি ভুক্তভোগী মো. আব্দুল আজিজ বলেন, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেড কোম্পানির সাবেক হোল্ডার মো. মোস্তাফিজুর রহমান লিটুসহ বেশ কয়েকজন তার কার্যালয়ে এসে স্পর্শকাতর স্থানে চেপে ধরে। এসময় তার কাছ থেকে ৭০ লাখ চাঁদা দাবি করে। এছাড়াও তার কাছ থেকে জোর করে লিখিত ৬টি স্ট্যাম্পে ও চেকে স্বাক্ষর নেয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদ বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আমাদের নজরে আসে। এরপরই অভিযান চালিয়ে লিটু নামের ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd