• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও শীর্ষ সন্ত্রাসী ডালিম দুই সহযোগি সহ গ্রেফতার খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যুতে খুলনা মফস্বল প্রেসক্লাবের শোক খুলনায় হাসপাতালে ভর্তি ৪৪৯ জন ও ভর্তি বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হাম সনাক্ত ৪২ মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১২৪ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

১৭৬

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ-

কুমিল্লায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার দায়িত্বশীলদের কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক তাপসী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

সভায় জেলা কমিটির বিভিন্ন দায়িত্বশীল অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, মর্যাদা রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত সদস্যরা সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শরীফ প্রধান, সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সহ-সভাপতি ও দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি বাবর হোসেন, সহ-সভাপতি, এনটিভি ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক শরীফুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি এম এ কাদের অপু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমান খান, দপ্তর সম্পাদক বাকি অনিক, অর্থ সম্পাদক আশিকুর রহমান মজুমদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাফি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য হাজী আলমগীর আলম, জায়ফুল্লাহ খন্দকার, নুরুল ইসলাম শাহীন, শফিউল আলম, এরশাদ রানা, আলমগীর হোসেন বাচ্চু, কামরুজ্জামান ও আব্দুল মোতালেব।

মতবিনিময় সভায় নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা আয়োজন, জেলা কমিটির নিজস্ব কার্যালয় স্থাপন, নিয়মিত সভা আয়োজন, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে উপস্থিত সবাই সাংবাদিকদের অধিকার রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd