মোঃ নিজাম উদ্দিন (মিজান):-
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি (প্রাচিকস) এর দ্বি-বার্ষিক নির্বাচনে মারুফ–রাসেল প্যানেল ১৯ পদে জয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশন প্রাপ্ত ফলাফলের মাধ্যমে জানিয়েছেন।
২১ টি পদের মধ্যে মারুফ-রাসেল প্যানেলে ১৯ (উনিশ) জন প্রার্থী ও পিকে দাশ-মেজবাহ প্যানেলে ২ (দুই) জন প্রার্থী জয় অর্জন করেন।
দ্বি-বার্ষিক নির্বাচনে, নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন মোঃ আনোয়ার হোসেন, সহকারী নির্বাচন কমিশনার মোঃ গিয়াস উদ্দিন ও নির্বাচন সচিব এম সি দাশ।
প্রাচিকস এর নির্বাচন কমিশনার তথ্য অনুযায়ী, সভাপতি- মোঃ মারুফ রহমান মনু- ৮৩, পি কে দাশ- ৪৬, বিজয়ী ভোট:- ৩৭। সহ. সভাপতি- কামাল উদ্দিন আজাদ- ৭৬, সজল বড়ুয়া- ৪৮, বিজয়ী ভোট:- ২৮। সাধারণ সম্পাদক- আনোয়ার হোসেন রাসেল- ৭১, মেসবাহ উদ্দিন- ৫৮, বিজয়ী ভোট:- ১৩। সহ. সাধারণ সম্পাদক- রাজিব চৌধুরী- ৬৮, মোঃ মিজানুর রহমান- ৬০, বিজয়ী ভোট:- ৮। সাংগঠনিক সম্পাদক- কে এম মাজহারুল হক- ৭৪, মোঃ আকতার হোসেন- ৫২, বিজয়ী ভোট:- ২২। অর্থ সম্পাদক- মোঃ নেছার আহম্মেদ- ৮২, সুবীর চৌধুরী- ৪৬, বিজয়ী ভোট:- ৩৬। দপ্তর সম্পাদক- খোকন মল্লিক- ৭৪, রাজু শীল- ৫৩, বিজয়ী ভোট:- ২১। প্রচার সম্পাদক- মোঃ নাসির উদ্দীন- ৭৬, মিলন কুমার দাশ- ৫১, বিজয়ী ভোট:- ২৫। সহ. প্রচার সম্পাদক- মোঃ হোসেন – ৮৩, বিটুল ব্যাপারী- ৪৬, বিজয়ী ভোট:- ৩৭। ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক- বিশ্বজিৎ দত্ত- ৮২, সঞ্জিত কুমার নাথ- ৪৫, বিজয়ী ভোট:- ৩৭। সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক- রত্নেশ্বর রায় (রতন)- ৬২, মোঃ মোজাম্মেল হক- ৬৫, বিজয়ী ভোট:- ৩।কার্যকরি সদস্য- জয়দত্ত বড়ুয়া- ৮০, অংশুমান দাশগুপ্ত- ৮০, মোঃ আলাউদ্দিন- ৮৪, মোঃ নিজাম উদ্দিন মিজান- ৬২, মোঃ নজরুল ইসলাম- ৬৮, রতন দাশ- ৬৮, হাজী এম এ মনসুর- ৬০, প্রবীর বড়ুয়া- ৫২।
প্রাচিকস এর নির্বাচন কমিশনের স্বাক্ষরিত ফলাফল প্রকাশ সূত্রে জানা গেছে, মারুফ রহমান মনূ- সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাসেল, সহ-সাঃ সম্পাদক রাজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কে. এম. মাজহারুল হক, অর্থ সম্পাদক মোঃ নেছার আহম্মেদ, দপ্তর সম্পাদক খোকন মল্লিক, প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দীন, সহ- প্রচার সম্পাদক মোঃ হোসেন, ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ দত্ত সহ ৪ জন কার্যকরী সদস্য। মারুফ-রাসেল প্যানেলের ৫ (পাঁচ) জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানিয়েছেন, প্রাচিকস এর নির্বাচন কমিশনার মোঃ আনোয়ার হোসেন।
এছাড়া পিকে দাশ-মেজবাহ উদ্দিন প্যানেল থেকে মাত্র দুই জন প্রার্থী জয়ী হয়েছে। পরবর্তী নির্বাহী কমিটির পদে আসীন হন। এরা হচ্ছেন মোজাম্মেল হক ও রতন দাশ। শীঘ্রই জয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে প্রাচিকস এর সাংগঠনিক সূত্রে জানিয়েছেন।
প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা সমবায় কার্যালয় এর প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পরিদর্শন করেন।