• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চট্টগ্রামে বিডিএ-বিএসসি ও ডিপ্লোমা দন্ত চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইপিজেড এলাকায় চসিকের ফুটপাত দখলমুক্ত জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ: অর্থমন্ত্রী সেবাবান্ধব পুলিশ গঠনে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন কুয়াকাটায় সন্ত্রাসী হামলার শিকার বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিক শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম উদ্যোগে মানববন্ধন চট্টগ্রাম ইপিজেডে চীনা নাগরিকের চুরি হওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রাম দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন

প্রতিনিধির নাম / ১৯ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:-

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ (রেজি. নং-০৬/২০২২) এর ছাতক উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ছাতক উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুশাহিদ আলী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুর উদ্দিন, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এইচ খালেদ মিয়া ও আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও জুনেদ আহমদ রুনু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তাজিদুল ইসলাম।

এছাড়া অর্থ সম্পাদক মোহাম্মদ জানে আলম, ধর্ম বিষয়ক সম্পাদক জামরুল ইসলাম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপলু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, দপ্তর সম্পাদক লোকমান হোসেন এবং নির্বাহী সদস্য হিসেবে রাফি আহমদ ও মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

সভায় ভার্চ্যুয়াল বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম – বিএমএসএফ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের ১৪ দফার বিকল্প নেই। তাই পেশার স্বার্থে এ কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ছাতক উপজেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় পর্যায়ে সাংবাদিকদের তালিকা প্রস্তুত, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সারাদেশে ধারাবাহিকভাবে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ছাতকের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd