• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গলাচিপায় চার মেয়েকে নিয়ে মানবতার জীবন যুদ্ধ রেকসোনার শিক্ষা মন্ত্রী ও ভুমি প্রতিমন্ত্রীর স্টেডিয়াম পরিদর্শন: ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক হচ্ছে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি: আহমেদ আবু জাফর  চট্টগ্রামে বিডিএ-বিএসসি ও ডিপ্লোমা দন্ত চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইপিজেড এলাকায় চসিকের ফুটপাত দখলমুক্ত জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ: অর্থমন্ত্রী সেবাবান্ধব পুলিশ গঠনে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন কুয়াকাটায় সন্ত্রাসী হামলার শিকার বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিক শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম উদ্যোগে মানববন্ধন চট্টগ্রাম ইপিজেডে চীনা নাগরিকের চুরি হওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ

সেবাবান্ধব পুলিশ গঠনে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম / ৩৪ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামঃ-

২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), চট্টগ্রামে ‘‘জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ (Use of Force) নীতি এবং জনসমাবেশ ব্যবস্থাপনা’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষা, জনসমাবেশ ব্যবস্থাপনা এবং মানবাধিকারসম্মত পুলিশিং নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে জাতিসংঘের Use of Force নীতিমালা, মানবাধিকারসম্মত আইন প্রয়োগ, পরিস্থিতি বিবেচনায় ন্যূনতম ও আইনসম্মত বল প্রয়োগের কৌশল, সংঘাত নিরসন, জনসমাবেশ ব্যবস্থাপনায় পেশাদার আচরণ এবং জনগণের মৌলিক অধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত পুলিশ কমিশনার বলেন, “একটি আধুনিক, পেশাদার ও সেবাবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। জনগণের জানমাল রক্ষা, মানবাধিকার সমুন্নত রাখা এবং আইনসম্মতভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সংযম ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) জনাব অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ইউনিট থেকে অংশগ্রহণকারী পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd