• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চট্টগ্রামে বিডিএ-বিএসসি ও ডিপ্লোমা দন্ত চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইপিজেড এলাকায় চসিকের ফুটপাত দখলমুক্ত জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ: অর্থমন্ত্রী সেবাবান্ধব পুলিশ গঠনে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন কুয়াকাটায় সন্ত্রাসী হামলার শিকার বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিক শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম উদ্যোগে মানববন্ধন চট্টগ্রাম ইপিজেডে চীনা নাগরিকের চুরি হওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রাম দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে বিডিএ-বিএসসি ও ডিপ্লোমা দন্ত চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মোঃ নিজাম উদ্দিন (মিজান), চট্টগ্রামঃ-

চট্টগ্রাম গ্রামীণ ডিজিটাল ল্যাবের উদ্যোগে ইপিজেড ও পতেঙ্গা থানায় বিডিএ, বিএসসি ও ডিপ্লোমা দন্ত চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র দন্ত চিকিৎসক মাখন চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দন্ত চিকিৎসক মোঃ বেলাল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন (বিডিএ), চট্টগ্রাম। এছাড়াও বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম এবং বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল অ্যাসোসিয়েশনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

স্থানীয় দন্ত চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন—
মোঃ মেছবাহ উদ্দিন, এন. ইউ. এম. মহিউদ্দিন, রুবেল ধর, আব্দুল করিম সহ আরও প্রায় ৫০ জন দন্ত চিকিৎসকের উপস্থিতিতে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভা সম্পন্ন হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আমরা যারা প্রাথমিক দন্ত চিকিৎসা প্রদান করি, তারা নিজেদের নামের আগে “ডা.” (ডাক্তার) উপাধি ব্যবহার করব না এবং জনগণকে নিরাপদ ও মানসম্মত প্রাথমিক দন্ত চিকিৎসাসেবা প্রদানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেব বলে সিদ্ধান্ত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নত বিশ্বে একটি দাঁতের রুট ক্যানেল চিকিৎসায় প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম খরচে প্রাথমিক দন্ত চিকিৎসা সহজলভ্য হওয়ার পেছনে প্রাথমিক দন্ত চিকিৎসকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি আরও বলেন, এই সেবাদানকারীরা না থাকলে দেশে দন্ত চিকিৎসার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেত এবং সাধারণ মানুষ চিকিৎসাসেবা গ্রহণে আরও বেশি ভোগান্তির মুখে পড়তেন।

মতবিনিময়ের শেষে উপস্থিত সকল দন্ত চিকিৎসক ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে এগিয়ে গেলে প্রাথমিক দন্ত চিকিৎসকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের মানসম্মত সেবা নিশ্চিত করা আরও সহজ হবে। ঐক্যই আমাদের শক্তি, সেবাই আমাদের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd