• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

কেয়া বৃত্তি ও গুণীজন সংবর্ধনা: দুই যুগ ধরে মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা

প্রতিনিধির নাম / ৮৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

১১৫

নিজস্ব প্রতিবেদকঃ-

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির আওতাধীন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া) পরিচালিত “কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা–২০২৫”-এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দীর্ঘ ২৪ বছর তথা দুই যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া)। বৃত্তি পরীক্ষা, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা এবং গুণীজন সংবর্ধনার মাধ্যমে সংগঠনটি দেশের কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় ০১ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ১০টায় হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড মোড়স্থ হোটেল আল-জামান সম্মেলন কক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও গুণীজনদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেয়ার পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্জ অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোরশেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম খান, লায়ন মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী এবং মো. বোরহান উদ্দিন,টিপু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মঈনুদ্দিন কাদের লাভলু এবং সঞ্চালনা করেন মো. রফিকুল ইসলাম মল্লিক।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সৃজনশীল প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই যুগেরও বেশি সময় ধরে কেয়া এ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে আসছে।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও এ-গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে গোল্ড মেডেল, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। জেনারেল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণের সিদ্ধান্ত জানানো হয়।

উপস্থিত শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষক ও অভিভাবকরা কেয়ার এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে কেয়ার ধারাবাহিক কার্যক্রম দেশের কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত। অনুষ্ঠানের শেষে কেয়ার নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd