• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চট্টগ্রাম ওয়াসা আবারও পানির দাম ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি আজম নুর গ্রেপ্তার খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১.৫ লক্ষ টাকা সহ আটক-৩ তাহসিনা রুশদীর লুনা এমপির সা‌থে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল ট্রাস্টিবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত চন্দনাইশে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় এজাহার কেয়া বৃত্তি ও গুণীজন সংবর্ধনা: দুই যুগ ধরে মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সঙ্গে জেলা আইনজীবী সমিতি ও রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা

চট্টগ্রাম ওয়াসা আবারও পানির দাম ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

প্রতিনিধির নাম / ১৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মোঃ নিজাম উদ্দিন (মিজান), চট্টগ্রামঃ-

চট্টগ্রাম ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়ছে। কমিটি বিভিন্ন শ্রেণির গ্রাহক ও অংশীজনদের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

ওয়াসা বোর্ড সভায় এ প্রস্তাব দেয় সংস্থাটির বাণিজ্যিক ও রাজস্ব বিভাগ। আবাসিক ও বাণিজ্যিক দুই পর্যাযের গ্রাহকের জন্য ৫ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, আগের চেয়ে ওয়াসার বিদ্যুৎ বিল এখন প্রতি মাসে দুই কোটি টাকা বেশি আসছে। এছাড়া আইন অনুযায়ী প্রতিবছর ৫ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়ানোর সুযোগ রয়েছে। সেই যুক্তি দেখিয়ে পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

ওয়াসার আইনে বোর্ডের অনুমোদন নিয়ে বছরে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়ানো যায়। এর বেশি বাড়াতে হলে সরকারের অনুমোদন প্রয়োজন হয়। এ বিধান মতে পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম প্রাইম টিভিকে বলেন, ‘আইন অনুযায়ী প্রতিবছর ৫ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়ানোর সুযোগ রয়েছে। সেই হিসাবে দর বাড়ানোর প্রস্তাব এসেছে। আমরা বোর্ড সভায় সিদ্ধান্ত না নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রাহকদের সঙ্গে কথা বলে মতামত-সুপারিশ পেশ করবে। সেই সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই পানির দাম বাড়ানো হবে।’

পানির দরবৃদ্ধির প্রস্তাবের বিষয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার দে কে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়ছে। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে, বোর্ড সদস্য বেগম সৈয়দা জেরিন হোসেন ও রাসেল মিয়া।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান সর্বশেষ ২০২২ সালে পানির দাম ৩৮ শতাংশ বৃদ্ধি করেছিলো ওয়াসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd