হোসেন বাবলা, চট্টগ্রামঃ-
ঐতিহাসিক ৫ আগষ্ট ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের ২য় বর্ষপুতি উপলক্ষে মঙ্গলবার (০৪ আগষ্ট) দেশব্যাপী বিজয় শোভাযাত্রার অংশ হিসেবে জাতীয়তাবাদী ক্রীড়া দল, চট্টগ্রাম এক পথসভা ও শোভাযাত্রা করেছে।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগরীর আলমাস সিনেমা চত্বরে জমায়েত ও পথসভা শেষে তারা মিছিল সহকারে জামিয়াতুল ফালাহ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর ও সহযোগী সংগঠন আয়োজিত মুল বিজয় শোভাযাত্রায় যোগদান দেন।
জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক খেলোয়াড় মামুন উদ্দিন মামুন এর সভাপতিত্বে পথসভা ও শোভাযাত্রায় ক্রীড়া দলের নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, সোহেল হোসেন, মোজাম্মেল মানিক, এম এইচ হাসান, এইচ এম তৌহিদ, মুজিবুল আলম চৌধুরী, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ইয়াকুব , হোসেন বাবলা, রাহাত হাসান সহ অন্যান্য সদস্য, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ ২০২৪ এর ৫ আগষ্ট ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুর্থনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করেন।
সভায় বক্তৃতা ” ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা ” শ্লোগানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়াঙ্গন সহ দেশকে এগিয়ে নিতে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান।