• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চট্টগ্রাম ইপিজেড চত্বরে জামায়াতের উদ্যোগে জুলাই স্মৃতি উপলক্ষে স্থির চিত্র প্রদর্শনী নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের ২য় বর্ষপুতি উপলক্ষে নগরীতে ক্রীড়া দলের পথসভা ও শোভাযাত্রা চাকসু আয়োজিত জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট ২০২৬ এর উদ্বোধন সম্পন্ন চট্টগ্রাম ওয়াসা আবারও পানির দাম ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি আজম নুর গ্রেপ্তার খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১.৫ লক্ষ টাকা সহ আটক-৩ তাহসিনা রুশদীর লুনা এমপির সা‌থে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল ট্রাস্টিবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

প্রতিনিধির নাম / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কামাল প্রধান, নরসিংদীঃ-

নরসিংদীর শিবপুর উপজেলায় বাঘাব ইউনিয়ন পরিষদ বৃষ্টি ও দুর্যোগের সময়ে নিরাপদ আশ্রয়ের সংকটে থাকা অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদ। বাঘাব ইউনিয়নে বসবাসকারী ১০টি অসহায় পরিবারের মাঝে ২০ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে দুই বান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়।

বাঘাব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পর্যায়ক্রমে এসব ঢেউটিন বিতরণ করা হয়।ঢেউ টিন বিতরণ করেন বাঘাব ইউনিয়ন পরিষদ এর প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জলিল হোসাইন।এ সময় ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আরিফ উদ্দিনসহ ইউনিয়ন পরিষদ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে ঘরের চাল মেরামত করতে পারছিলেন না তারা।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঢেউ টিন পাওয়ায় এখন ঘর সংস্কার করে নিরাপদে বসবাস করতে পারবেন। ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ জলিল হোসাইন বলেন,অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ইউনিয়ন পরিষদের অন্যতম দায়িত্ব। তাদের প্রয়োজন বিবেচনায় নিয়ে এই সহায়তা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd