• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আলিমে সাফল্যের শীর্ষে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষে অসহায় পরিবারের পাশে ইয়ুথ ড্রিম, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিএমএসএফের সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় বিএমএসএফের আইনজীবীরা ৩ সাংবাদিকের জামিন দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা শোক ও প্রতিবাদ: বিএমএসএফের মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সমূদ্র উপকূল সাগরে নৌবাহিনীর অভিযান অব্যাহত খাদ্য সংরক্ষণে সক্ষমতা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রী: আফরোজা খানম এমপি  সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে এসআরবি-৬ এর অভিযান আলিফ বাহিনীর ১৫ জন আত্মসমর্পণ

সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

প্রতিনিধির নাম / ১৫০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

১৯২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় চকরিয়া থানা সেন্টার এলাকায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির চকরিয়া উপজেলা সভাপতি আবুল মনসুর মোঃ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রতিনিয়ত চষে বেড়ান। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

বক্তারা আরও বলেন, সম্প্রতি তিনি তাঁর নিজ জন্মস্থান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন। অল্প সময়ের মধ্যেই তাঁর ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হওয়ায় তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের কিছু কুচক্রী মহল আবুল কাশেমের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে তাঁকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে টেকনাফ থানায় একটি মামলায় জড়িয়ে আবারও সাংবাদিক আবুল কাশেমকে হয়রানি করার অভিযোগ উঠেছে। টেকনাফের চিহ্নিত কিছু ইয়াবা কারবারীর মদদে ও অর্থায়নে এসব হয়রানিমূলক মামলা দিয়ে একজন পরিচ্ছন্ন সাংবাদিককে হয়রানি করা হচ্ছে।

প্রতিবাদ সভা থেকে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা পোষন করে তা বাস্তবায়ন এবং অবিলম্বে সাংবাদিক নেতা মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এ ঘটনার প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অলি উল্লাহ রনি, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন টিপু ও জহিরুল আলম সাগর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাজু দাশ, কালবেলার জুলফিকার আলী ভুট্টো, সমকালের হিরু আলম, শাহাদাত আলী জিন্নাহ, তৌহিদুল ইসলাম, রিয়াদ উদ্দিন, তানবীরুল ইসলাম, আসাদুজ্জামান অপু, কপিল উদ্দিন, ইয়ার রহমান আনান, সুনিপ দাশ সৌরভ, রিদুয়ানুল হক, ফয়সাল আলম সাগর, রুবেল খান, শফিউল করিম সবুজ, হোসাইন মোহাম্মদ সবুজসহ চকরিয়া ও পেকুয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd