• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

খুলনায় নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকে, মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন

প্রতিনিধির নাম / ৮০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

১০৯

মহিদুল ইসলাম (শাহীন), খুলনাঃ-

খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে সরকার ওমর ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ স্টাফ কলেজে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কুষ্টিয়া, গাজীপুর ও খুলনা জেলার পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়।

এর আগে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। নতুন প্রজ্ঞাপনে তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার, মাদক ও সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি ও অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তার নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পুলিশের সেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে আসা নতুন এসপির সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়নের বিষয়টি ১২ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

অন্য দিকে, নতুন এসপিকে স্বাগত জানিয়েছেন খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd