• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

সাংবাদিক আকতার ফারুক শাহিনের ওপর হামলার ঘটনায় গলাচিপা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ 

প্রতিনিধির নাম / ৪৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি, গলাচিপাঃ-

বরিশালের সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গলাচিপা উপজেলা প্রেসক্লাব।

এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত।

তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনগণের কাছে সত্য তথ্য পৌঁছে দেন। তাদের ওপর হামলা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করা যাবে না।

গলাচিপা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক আকতার ফারুক শাহিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গলাচিপা উপজেলা প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd