• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয় সরকার দেশে সংকট তৈরি করেছে গণভোট রায় বাস্তবায়নে টালবাহানা: চট্টগ্রামে জামায়াতে আমির লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী

দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ

প্রতিনিধির নাম / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ-

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন। শুল্ক-করসহ এসব পণ্যের মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটির যাত্রী ও ব্যাগেজে নজরদারি শুরু করেন সিআইআইডির কর্মকর্তারা।

অভিযানের প্রথম পর্যায়ে এমডি মঈনুল আবদিন নামে এক যাত্রীর কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টনসহ মোট ২৬৪ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। তার কাছ থেকে চারটি আইফোনও জব্দ করা হয়।

একই ফ্লাইটের আরেক যাত্রী আবদুল মান্নানের ব্যাগেজ তল্লাশি করে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন এবং মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টন—মোট ২৪৬ কার্টন সিগারেট পাওয়া যায়। এ সময় তার কাছ থেকেও চারটি আইফোন জব্দ করা হয়।

পরে নুরুল আলম রিয়াদ নামে আরেক যাত্রীর কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টনসহ মোট ২৭২ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। তার ব্যাগেজ থেকে পাঁচটি আইফোনও জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

অভিযানে সবচেয়ে বড় চালানটি পাওয়া যায় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। সেখানে একই ফ্লাইটের একটি মালিকানাবিহীন ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, তিন যাত্রীর কাছ থেকে উদ্ধার করা ৭৮২ কার্টনের সঙ্গে মালিকানাবিহীন ব্যাগেজের ১ হাজার ২০ কার্টন যোগ হয়ে এক ফ্লাইট থেকেই মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১৩টি আইফোন।

সিআইআইডির তথ্য অনুযায়ী, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এর বিপরীতে ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।

অন্যদিকে, ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা। এসব মোবাইল ফোনের ক্ষেত্রে ৫৮ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।

সব মিলিয়ে উদ্ধার করা সিগারেট ও মোবাইল ফোনের শুল্ক-করসহ মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

একই ফ্লাইটে একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি মালিকানাবিহীন ব্যাগেজে এক হাজারের বেশি কার্টন সিগারেট পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd