• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী আইনজীবী তৌফীক নাওয়াজ আর নেই

প্রতিনিধির নাম / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ-

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ রাত পৌনে ১২টার দিকে তৌফীক নাওয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণসহ বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ২০১৯ সালে ব্রেইন স্ট্রোকের পর তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। সে সময় ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসার পাশাপাশি ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানেও তার চিকিৎসা হয়েছিল।

চলতি বছরের মে মাসেও তার গুরুতর অসুস্থতার বিষয়টি সামনে আসে। বাবার অসুস্থতার কথা উল্লেখ করে দীপু মনির মেয়ে তানি দীপাবলী নাওয়াজ মানবিক বিবেচনায় তার মায়ের সাত দিনের প্যারোল চেয়ে আবেদন করেছিলেন।

পেশাগত জীবনে তৌফীক নাওয়াজ সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। আইন পেশার পাশাপাশি ধ্রুপদি সংগীতের চর্চার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার স্ত্রী দীপু মনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাবন্দি রয়েছেন।

তৌফীক নাওয়াজ ও দীপু মনি দম্পতির জীবনে দুই সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd